সংঘর্ষের পর ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম মইনুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে হবে।

গতকাল সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির’ জেরে ঢাকা কলেজের তিন ছাত্রকে মারধরের অভিযোগ ‍ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী, দুই ব্যবসায়ী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরে আজ সকাল থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে।

দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আসা বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান