শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ঈদের ছুটি শুরু আজ থেকেই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্টিক হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল থেকে ঈদের ছুটিতে বন্ধ হয়ে যাবে। ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই তাই আমরা বলেছি, সেখানে আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের বলব, একদিন আগেই তারা ঈদের ছুটিতে চলে যাক। আগামীকাল থেকে বন্ধ হওয়ার কথা ছিল, সেটা আজকে থেকে হবে তাদের জন্য। এখন সব হল বন্ধ হয়ে যাবে। আশা করি, সব ঠিক হয়ে যাবে। উত্তেজনা আর ছড়াবে না। ঈদের ছুটির পরে ৫ মে থেকে অন্য প্রতিষ্ঠানের মতো যথারীতি তাদের হোস্টেল খোলা থাকবে। ক্লাস হবে, সব হবে।’

ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে দীপু মনি বলেন, ‘প্রায়শই দেখি ঢাকা কলেজ ও এর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। অনেক সময় তা সংঘর্ষে রূপ নেয়। এটা খুবই দুঃখজনক। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি।’

গতকাল সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির’ জেরে ঢাকা কলেজের তিন ছাত্রকে মারধরের অভিযোগ ‍ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী, দুই ব্যবসায়ী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আজ ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখন অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা