শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল

news-image

গাজীপুর প্রতিনিধি : রাজনৈতিক সব দলকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দানবীয় সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসিচব বলেন, একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা জানি যে দানবীয় শক্তি যারা কথায় কথায় গুলি করে, জেলে নিয়ে যায়, গুম-হত্যা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে সর্ব শক্তি নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে দাঁড়াতে হবে। এ জন্য সব রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের একতাবদ্ধ হতে হবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, যারা জিয়াউর রহমানকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তারাই পাকিস্তানে অনুচর।

ফখরুল বলেন, ১৯৭১ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, মানুষকে হত্যা করছিল, জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই একইভাবে বর্তমান সরকার গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং দুর্নীতে গোটা দেশ সয়লাব করে দিয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি এবং দুদকে চিঠি দিয়েছি।

জেলা বিএনপির সদস্য সচিব ফজলুল হক মিলনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, হুমায়ূন কবীর খান, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান।

সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা দলে দলে অংশ নেন। দ্বিতীয় পর্বে কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্বাচিত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা