,

যমুনায় গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক : যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই ভাই-বোন। সোমবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের ময়ূরের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো ওই এলাকার মুশিদুল ইসলামের মেয়ে মীরা আক্তার (১৩) ও ছেলে জিসান (৭)। মীরা সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এবং জিসান ময়ুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মুশিদুল ইসলাম জানান, মীরা ও জিসান গ্রামের আরও কয়েকজন শিশুর সঙ্গে দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামে। হঠাৎ জিসান স্রোতে নদীতে ডুবে যেতে থাকলে মীরা তাকে উদ্ধার করতে যায়। এক পর্যায়ে দুই ভাই-বোন নদীতে ডুবে যায়। নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, নিখোঁজ শিশু দুটির সন্ধান এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন। এছাড়া তাদের উদ্ধারে রাজশাহী থেকে এক দল ডুবরি এসেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড