,

ঈদের পর চলচ্চিত্রে নতুন কমিটি

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের উন্নয়ন ও দ্বন্দ্ব দূর করতে গত ফেব্রুয়ারিতে নতুন করে একজোট হয়েছিল সিনেমার সংগঠনগুলো। যেখানে ১৮ সংগঠনের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয় নায়ক, প্রযোজক-পরিচালক আলমগীরকে। তবে এরপরও এই শিল্পের উন্নয়ন বা দৃশ্যত কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

এবার আলমগীর জানালেন, চলচ্চিত্রের উন্নয়নে নতুন একটি কমিটি গঠন করা হচ্ছে। যা তৈরি হবে আগামী ঈদের পর। গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ শেষে তিনি এ তথ্য দেন। জানান, প্রদর্শক সমিতি ১৮ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে।

আলমগীর বলেন, ‘আমরা সবাই মিলে যদি কাজ করি তবে অবশ্যই চলচ্চিত্রের উন্নয়ন হবে। কী করলে চলচ্চিত্রের উন্নয়ন হবে, তার জন্য ঈদের পরে ১৯টি সংগঠন বসবো। তখন একটি কমিটি গঠন করা হবে আর কি কি কাজ, কীভাবে করলে এই শিল্পের গতি আসবে! এরপর সেই কমিটি সরকারের উচ্চপর্যায়ে যাওয়াসহ কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করবে।’

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, ৮ ফেব্রুয়ারি সংগঠনগুলোর প্রধান ঘোষণা করা হলেও আলোচনার বাইরে তেমন একটা কাজ এগোয়নি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা ও নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানকে অবাঞ্ছিত করা ছাড়া এই শিল্পের কোনো উন্নয়নে পদক্ষেপ নিতে পারেনি তারা। সংগঠনগুলোর প্রধান হওয়ার পর আলমগীর এবার নতুন কমিটির করার ঘোষণা দিলেন।

আয়োজনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি কাজী শোয়েব রশীদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, জয়েন সেক্রেটারি শরফুদ্দিন এলাহী সম্রাট ও প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।

এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন- পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর, অভিনেতা ডি এ তায়েবসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড