,

বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি (৬৮) আর নেই। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তার ছেলে রিয়াজুর রহমান রোহান বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিউর রহমানের শারীরিক অবস্থা অনেক দিন ধরেই ভালো ছিল না। শেষ দিকে ভর্তি ছিলেন ইবনে সিনা হাসপাতালে। শরীরে অন্যান্য জটিলতাও ছিল।

বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা সামিউর ছিলেন দেশের প্রথম ওয়ানডে পেসার। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি যদিও। তা ছাড়া তিনি প্রখ্যাত ক্রীড়া পরিবারেরও অন্যতম সদস্য। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই তিনি।

১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচেই বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন সামিউর রহমান।

ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন দীর্ঘদিন। অবসরের পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড