শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধকালীন সময়ে কিয়েভ সফর করবেন না বাইডেন

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন সময়ে বিধ্বস্ত কিয়েভ সফর করবেন না নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
জেন সাকি সাংবাদিকদের পুনর্ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্টের যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বা প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফর করতে পারেন।
গত রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি ভাবছেন, বাইডেন কিয়েভ সফর করতে পারেন। তিনি আরও বলেন, এটি অবশ্যই তার সিদ্ধান্ত, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি রয়েছে। তবে তিনি আশা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ নেতার পরিস্থিতি দেখার জন্য কিয়েভ সফর করা উচিত।
জেন সাকি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিয়েভে পুনরায় দূতাবাস চালু করার ব্যাপারে আশাবাদী, যদিও কবে দূতাবাস চালু হবে তা খোলাসা করে বলেননি তিনি। তিনি বলেন, এটিই এখন আমাদের উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ছয় সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। অনেক দেশই দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয় ইউক্রেনে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা