,

ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

news-image

রাজধানীর ঢাকা কলেজের মঙ্গলবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কলেজের সব শিক্ষককে এ দিন সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সোমবার দিবাগত রাতে কলেজটির অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন।

ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হল। এছাড়া শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

সোমবার মধ্যরাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। প্রায় তিন ঘণ্টার এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এরপর রাত ১টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষের সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড