আঙুর নাকি কিশমিশ, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী

news-image

জার্নাল ডেস্ক : বাঙালি বহু রান্নায় কিশমিশ ব্যবহার হয়। পোলাও-পায়েসে এক মুঠো কিশমিশ দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। অনেকেই আবার দিনে বেশ কয়েকটি কিশমিশ খান সুস্বাস্থ্যের জন্য। কিশমিশ শরীরে শক্তি জোগায়, হাড় মজবুত করে। কিশমিশে থাকে ফাইবার, প্রোটিন, আয়রন, পটাশিয়াম, কপার।

সারা রাত পানিতে কয়েকটি কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে তা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। কিন্তু আঙুর না কি কিশমিশ, কোনটি বেশি স্বাস্থ্যকর তা নিয়ে জনমানসে প্রচুর দ্বন্দ্ব আছে। একটি কাঁচা, অন্যটি শুকনো— এই দু’টি পার্থক্য ছাড়াও পুষ্টিগুণেও পার্থক্য রয়েছে। আঙুর রোদে বা হাওয়ায় শুকিয়ে বানানো হয় কিশমিশ। আর সেই প্রক্রিয়াতেই হেরফের হয়ে যায় দুইয়ের পুষ্টিগুণ। শারীরিক অবস্থার উপর নির্ভর করে আঙুর অথবা কিশমিশ খাওয়া প্রয়োজন।

আঙুর শুকিয়ে তৈরি করা হয় কিশমিশ। তাই এতে শর্করা অনেক ঘন হয়ে যায়। ডায়াবিটিসে আক্রান্তদের ক্ষেত্রে কিশমিশ অনেক বেশি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। পরিবর্তে ডায়াবিটিক রোগীরা আঙুর খেতে পারেন। আঙুরে তুলনামূলক সমস্যা কম। তবে ডায়াবিটিস থাকলে আঙুর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেয়া জরুরি।

চিনির মতো কিশমিশে ক্যালোরির পরিমাণও অনেকটা বেশি। কিশমিশের শাঁসের ঘনত্ব বেশি বলে ক্যালোরির পরিমাণও অনেকটা। কিশমিশের তুলনায় আঙুরে ক্যালোরির পরিমাণ খুবই কম। প্রায় নেই বললেই চলে। ওজন নিয়ন্ত্রণে রাখতে কিশমিশের চেয়ে আঙুর অনেক বেশি উপকারী। তবে কিশমিশে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ অনেক বেশি। শরীরের দূষিত পদার্থ বার করে দিতে অ্যান্টি-অক্সিড্যান্ট দারুণ কার্য়করী।

তবে পুষ্টিবিদরা বলছেন, আঙুর বেশি উপকারী কারণ এতে পানির পরিমাণ অনেক বেশি। কিশমিশে পানি নেই বললেই চলে। এ ছাড়াও আঙুরে রয়েছে ভিটামিন কে, ই, সি, ভিটামিন বি১, বি২-এর মতো উপকারী পুষ্টিগুণ। কিশমিশ শরীরের বিভিন্ন পুষ্টিকর উপাদানের ঘাটতি তৈরি করে। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান