,

দুই জেলায় মহিলা দলের কমিটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর এবং বরিশাল উত্তর জেলা শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, খালেদা আতিককে সভাপতি ও ফারিয়া তাসনিম তিথিকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ মহানগর শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চৌধুরী শরীফা নাসরীনকে সভাপতি ও মোছা. লিপি নাসরীনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ

জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল উত্তর জেলা শাখার ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই দুটি কমিটি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড