,

ডুবে যাওয়ার পর প্রথম বার দেখা গেল মস্কভার নাবিকদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর প্রথম বারের মতো জাহাজের নাবিকদের প্রকাশ্যে দেখা গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বেঁচে থাকা নাবিকদের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায় নাবিকদের বড় একটি দলকে ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে কুচকাওয়াজে অংশ নিতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ।

রাশিয়ার কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে ছিল মস্কভা। যুদ্ধজাহাজটি হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর উত্তাল সাগরে মস্কভা ডুবে যায় বলে বৃহস্পতিবার দিনের শেষ দিকে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনের দাবি, জাহাজটিতে দুটি নেপচুন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।

ওই সময় রাশিয়া জানিয়েছিল, ক্রিমিয়ার প্রধান বন্দর সেভাস্তোপোলে নিয়ে যাওয়া হয় জাহাজটির নাবিকদের। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।

এই প্রথম ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে নাবিকদের বেঁচে ফেরা নিয়ে কোনো প্রমাণ হাজির করা হলো। ভিডিওতে দেখা যায়, কুচকাওয়াজে অংশ নেয়া প্রায় ১০০ নাবিকের সামনে দাঁড়িয়ে আছেন অ্যাডমিরাল ইয়েভমেনভ ও আরও দুই কর্মকর্তা। তবে এই সাক্ষাৎ কখন হয়েছিল, তা স্পষ্ট নয়।

ভিডিওর শেষ দিকে অ্যাডমিরাল ইয়েভমেনভকে বলতে শোনা যায়, কর্মকর্তা ও নাবিকেরা বর্তমানে তাঁদের সেভাস্তোপোল ঘাঁটিতে অবস্থান করছেন। তাঁরা নৌবাহিনীতে তাঁদের দায়িত্ব পালন করে যাবেন।

জাহাজে আগুন ধরে যাওয়া ও ডুবে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের কথা জানায়নি রাশিয়া। তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় হতাহত হয়েছে বলে মনে করে ওয়াশিংটন।

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধজাহাজটির ক্যাপ্টেন আন্তোন কুপরিন সেখানে নিহত হয়েছেন। তবে এ দাবি যাচাই করতে পারেনি বিবিসি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড