,

পুতিনের ‘দ্বৈত যুদ্ধ’ এড়াতে রাশিয়া ছেড়েছেন লাখো রুশ নাগরিক

news-image

অনলাইন ডেস্ক : নানা গ্রিনস্টাইন রাশিয়া থেকে পালিয়ে গেছেন। কারণ, ক্রেমলিন নতুন যে আইন করেছে, তাতে তথাকথিত ‘ইউক্রেনে বিশেষ অভিযান’-এর সমালোচনার শাস্তি হিসেবে তাকে কারাগারে যেতে হতে পারে।

গ্রিনস্টেইন একজন নাট্যকার; তার স্বামী ভিক্টর একজন ভিডিও সম্পাদক এবং তাদের ১৪ বছর বয়সী কন্যা টোনিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট হিস্টিরিয়ার মধ্যে রয়েছে।

রাশিয়ায় পুতিনের সমালোচনা করা অনেকটা কঠিন। কেউ সেখানে ইউক্রেন আগ্রাসনকে ‘বিশেষ অভিযান’ না বলে ‘যুদ্ধ’ বললে চাপের মুখে পড়তে হয়।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি ভাড়া করা অ্যাপার্টমেন্ট থেকে গ্রিনস্টেইন আল জাজিরাকে বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে যে বিশ্ব তৈরি করছি, সেটিকে অটুট, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বলে মনে হয়েছিল, আমার চোখের সামনে তা ভেঙ্গে গেছে যেন এটি কার্ডবোর্ডের তৈরি।’

মার্চের গোড়ার দিকে আর্মেনিয়ায় পৌঁছে পরিবারটি দেখতে পেল যে, তাদের আগে আরও কয়েক হাজার রাশিয়ান যাত্রা করেছে এবং তারা তখন থেকে আরও অনেকের আগমন প্রত্যক্ষ করেছে।

পুতিনের ভাষায় গ্রিনস্টেইন এবং তার পরিবার ‘উচ্ছিষ্ট’ বা ‘জাতীয় বিশ্বাসঘাতক’- যা স্টালিন-যুগের ‘উইচহান্টে’র কথা স্মরণ করিয়ে দেয়।

গ্রিনস্টেইন এখন অন্তত ২ লাখ রুশ নাগরিকদের অন্তর্ভূক্ত, যারা তাদের বাড়িঘর এবং চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ, তারা ইউক্রেনে ক্রেমলিনের আক্রমণ এবং তাদের স্বদেশীদের যুদ্ধের প্রতি অতি-উৎসাহী মনোভাব দেখে বিরক্ত।

গত মার্চের মাঝামাঝি কলামিস্ট লিওনিড বারশিডস্কি লিখেন, ‘তারা পুতিনের শ্যাম-ইম্পেরিয়াল প্রকল্পের সাথে কিছুই করতে চান না এবং তার যুদ্ধাপরাধের সাথে যুক্ত হতে চান না।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড