বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভা গঠন করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার নতুন ১৭ সদস্যকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন গোতাবায়া রাজাপাক্ষে। চলমান বিক্ষোভের মুখে দুই সপ্তাহের ব্যবধানে নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলেন রাজাপাক্ষে।

তার দলের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন পদে পুনরায় নিয়োগ দিয়েছেন গোতাবায়া রাজাপাক্ষে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন, নতুন সরকারকে যেন সাহায্য করা হয়। যদিও সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন বিরোধীরা।

মন্ত্রিসভার সদস্যরা এ মাসের শুরুর দিকে পদত্যাগ করলেও গোতাবায়া রাজাপাক্ষে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদ আঁকড়ে থাকেন। হাজার হাজার মানুষ দেশব্যাপী বিক্ষোভ করলে জরুরি অবস্থা এবং কারফিউ জারি করা হয়।

তবে পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য চামাল রাজাপক্ষে এবং মাহিন্দার ছেলে নামাল রাজাপক্ষেকে এবারের মন্ত্রিসভায় রাখেননি তিনি। ভাতিজা শশেন্দ্র আগে প্রতিমন্ত্রী ছিলেন, তবে এবারে তার নাম নেই।

সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার মন্ত্রিসভা ভেঙে দেন। এরপর নতুন সরকার গঠনে সহযোগিতা করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তবে বিরোধী দল তা করতে অস্বীকৃতি জানায়। এমন অবস্থায় বড় ভাই মাহিন্দা রাজাপক্ষকে আবারও প্রধানমন্ত্রী রেখে বিভিন্ন পদে দলের কয়েকজন সদস্যকে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা