,

সবার নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: আনোয়ার খান এমপি

news-image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে।

সোমবার সকালে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নতি এবং আইনশৃঙ্খলার উন্নতির কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতিকদের জন্য শেখ হাসিনা একজন অনুকরণীয় নেতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

 

সভায় বক্তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিংসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড