,

ঈদে পাশা-কাবিলাদের রমজানের গল্প

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে চমক নিয়ে আসছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। আর এই চমকেও থাকছেন ব্যাচেলর পয়েন্টের পাশা, শুভ, কাবিলা ও হাবুরা। তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন নাটক। নাম ‘ব্যাচেলর রমজান’।

নতুন এই নাটকে পাশা, শুভ, কাবিলা ও হাবুরা অর্থাৎ মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলমের পাশাপাশি থাকছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া।

নির্মাতা অমি বলেন, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়; এসবই দেখা যাবে নাটকটিতে।

তিনি আরও জানান, আজ সোমবার থেকে শুরু হবে ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিং। নির্মাণ শেষে এটি ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড