,

পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিল তালেবান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীর বিমান ও আর্টিলারি হামলায় গতকাল শনিবার পাঁচ আফগান শিশু ও একজন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান। তবে স্থানীয় তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি সাবাহ বলছে, হামলায় অন্তত ৪৫ জন বেসামরিক আফগান নিহত হয়েছেন। এরপরই আজ রোববার পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান কর্তৃপক্ষ।

এক অডিও বার্তায় আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান সিমান্তে পাকিস্তান যে হামলা চালিয়েছে, তার কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে আফগানিস্তান। এটি নৃশংসতা এবং এতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শত্রুতার পথ প্রশস্ত হচ্ছে। এ ধরনের হামলার পুনরাবৃত্তি প্রতিরোধ আফগানিস্তান বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে।

আফগান সরকারের এই মুখপাত্র বলেন, পাকিস্তানিদের জানা উচিত, যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষেরই স্বার্থ হাসিল হবে না। এতে এই অঞ্চলের অস্তিরতা শুরু হবে।

পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ৪৫ আফগান নিহত, এমন বার্তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী কোনো মন্তব্য করেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড