বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিল পটলের যুগলবন্দি

news-image

নিউজ ডেস্ক : নতুন প্রজন্মের কাছে নিরামিষ রান্না মানেই বড় ঝামেলার কাজ। উপকরণের আধিক্য এবং সময় বেশি লাগবে— এই জাতীয় নানা অজুহাতে অনেকেই নিরামিষ রান্না এড়িয়ে যান। এমন ধারণা কিন্তু একেবারেই ভুল। খুব সামান্য উপকরণ দিয়েও চটজলদি সুস্বাদু নিরামিষ পদ রান্না করে ফেলা যায়।

স্যালাডে অনেকে তিলের ব্যবহার করলেও রান্নায় তেমন একটা ব্যবহার করা হয় না। এ বার বানিয়ে ফেলুন তিল পটল। রইল প্রণালী।

উপকরণ

পটল: ৫০০ গ্রাম

সর্ষের তেল: ৫০ গ্রাম

কাঁচামরিচ বাটা: ২ টেবিল চামচ

সাদা তিল বাটা: ৫ টেবিল চামচ

চারমগজ বাটা: ১ চামচ

টক দই: ৪ চামচ

হলুদ গুঁড়া: ১ চামচ

লবন ও চিনি: স্বাদ মতো

প্রণালী

মাঝারি মাপের পটল নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। টুকরো করার প্রয়োজন নেই। কড়াইতে তেল গরম করে পটলগুলি লবন, হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন। পটল ভাজা হয়ে গেলে কাঁচামরিচ বাটা দিয়ে সামান্য নাড়াচড়া করে নিন। একটি বাটিতে সাদা তিল বাটা, চারমগজ বাটা ও দই নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে কষিয়ে নিন। তিলের কাচা গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে দিন। পরিমাণ মতো লবন ও চিনি দিয়ে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা