রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ভক্তদের সঙ্গে কথা বলবেন আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : ভক্ত-শ্রোতাদের সঙ্গে আজ রোববার মন খুলে কথা বলবেন বাংলা গানের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবর। উত্তর দেবেন নানা প্রশ্নেরও। এদিন রাত ১০টায় আসিফ তার ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে যুক্ত হবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

রোববার ভোররাত ৪টা ৫৫ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ বলেন, ‘শুভসকাল… আজ রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় আমি আমার ভ্যারিফায়েড পেজ থেকে লাইভে থাকব।’

লাইভে নিজের জীবনী, সাম্প্রতিক গানের কাজ নিয়ে আলোচনার পাশাপাশি কুশল বিনিময় ও প্রশ্নোত্তর পর্ব থাকবে বলেও জানিয়েছেন এই শিল্পী।

এর আগে শনিবার রাতে এক পোস্টে গীতিকবি আখতারুজ্জামান আজাদের লেখা একটি গান রেকর্ডের কথা জানান আসিফ। ওই গানের শিরোনাম ‘কী চাই আমি, কী চাই আমি, চাওয়ার কিছু নাই’।

এর আগে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে একটি গান প্রকাশের কথা জানিয়েছেন আসিফ। ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের গানটি লিখেছেন আমিনুর রাহমান। সুর-সংগীতের ছিলেন কিশোর দাস।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী