আরও ২০ বছর রাজত্ব করবেন তিন খান!

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডে বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন প্রভাবশালী তিন তারকা অভিনেতা আমির, সালমান ও শাহরুখ খান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের জনপ্রিয়তা যেন দিনকে দিন বেড়েই চলেছে। তাঁদের এই জনপ্রিয়তায় সহসা ভাটা পড়ার কোনো সম্ভাবনা নেই। আরও অন্তত ২০ বছর বলিউড শাসন করবেন তাঁরা। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন বক্স অফিসে ঝড় তোলা ‘কিক’ ছবির প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। তিন খানকে নিয়ে ছবি তৈরির স্বপ্নের কথাও জানিয়েছেন সাজিদ।

বলিউডের সমসাময়িক তিন অভিনেতা আমির, শাহরুখ ও সালমানের মধ্যে আমিরের বয়স পঞ্চাশ ছুঁয়েছে। সালমান ও শাহরুখের বয়স ৪৯ বছর। কিন্তু বয়স যেন হার মেনেছে তাঁদের কাছে। হাঁটুর বয়সী অভিনেত্রীদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন তাঁরা। কোনো ছবিতে এই তিন খানের অন্তর্ভুক্তি মানেই ছবির নিশ্চিত সাফল্য, বক্স অফিসে ধুন্ধুমার সব কাণ্ড আর নিত্যনতুন নানা রেকর্ড। বলিউডে আরও দীর্ঘদিন তাঁরা রাজত্ব করবেন বলেই মনে করেন সাজিদ নাদিয়াদওয়ালা।

এ প্রসঙ্গে সাজিদের ভাষ্য, ‘নতুনদের কাজ করার সুযোগ করে দিতে আমার খুব ভালো লাগে। নতুনরা এক কথায় অসাধারণ। কিন্তু আমি বিশ্বাস করি, বলিউডে খানদের রাজত্ব সহসা শেষ হওয়ার নয়। আরও অন্তত ২০ বছর হিন্দি চলচ্চিত্রশিল্প শাসন করবেন তাঁরা।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।

দিন কয়েক আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আমির, শাহরুখ ও সালমানকে এক ছবিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে জানতে চাইলে সাজিদ বলেন, ‘এই তিন সুপারস্টারকে নিয়ে ছবি তৈরির স্বপ্ন আমার অনেক দিনের। এক বছর আগে ‘‘কিক’’ ছবির কাজ শেষ করার পর সবাই আমার পরবর্তী ছবি সম্পর্কে জানতে চাইলে আমি তাঁদের বলতাম, তিন খানকে নিয়ে ছবি তৈরি করতে চাই আমি।’

সাজিদ আরও বলেন, ‘সালমান আমার বন্ধু। শাহরুখ ও আমিরের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে। সামনে আমি তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে অবশ্যই আমার অনেক ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার