,

লঞ্চের অগ্রিম টিকিট সোমবার থেকে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী বেসরকারি লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল সোমবার থেকে শুরু হবে। টিকিট বিক্রি চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। ঢাকা-বরিশাল ও বরিশাল-ঢাকা উভয় টিকিট ওই তারিখ থেকে বিক্রি করা হবে।

এরই মধ্যে আগাম টিকিট প্রাপ্তির জন্য দু-একটি লঞ্চ ছাড়া অন্য সব কাউন্টারে আবেদন গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। দীর্ঘ ছুটি, লঞ্চের আকার বৃদ্ধি, যাত্রী ধারণক্ষমতা বেশি এবং লঞ্চের সংখ্যা বেশি থাকার কারণে বেশির ভাগ লঞ্চ মালিক স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) দিতে আগ্রহী হচ্ছে না।

এ ব্যাপারে বরিশাল লঞ্চ মালিক সমিতির সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘এ বছরের ঈদের আগে ও পরে দীর্ঘ ছুটি থাকার কারণে আগামী ২৮ থেকে ৩০ তারিখের পরে লঞ্চে যাত্রীদের চাপ কম থাকবে বলে মনে করছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড