ইউক্রেনের ২৩ হাজার যোদ্ধা নিহত, দাবি রাশিয়ার
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, অভিযানের শুরু থেকে ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। রবিবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, শুধু মারিউপোলই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে। তার দাবি, মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।











