আশুগঞ্জ থেকে ফেন্সিডিল’সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৭৯ বোতল ফেন্সিডিল’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-১৪।
বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জের উপজেলা রোডস্থ রেল ব্রীজের নিচে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কালা মিয়া(২২) ও মো: আলমগীর হোসেন (৩০) কে পাচারের কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৭৯ বোতল ফেন্সিডিল ও  মাদক বিক্রয়ের নগদ ৭০০০/- টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান