,

৩ বছর পর সম্রাট হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন বছর আগে খুন হন ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট। সে হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সীতাকুণ্ড থানার ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মীরসরাই থানার বাতালিয়া গ্রামের মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও সীতাকুণ্ড থানার মধ্য মহাদেবপুর গ্রামের মো. নুরুল হুদা (২৫)।

শনিবার সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপতার পরও তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সর্বশেষ তাদের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলা যুবলীগের সদস্য এবং ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

এঘটনায় সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড