,

ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাওয়ার ঘোষণা এমপি একরামুলের

news-image

নোয়াখালী প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। একরামুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

একরামুল চৌধুরী বলেন, ‘আমার বাড়ি কবিরহাটে; এ জন্য আমি গর্ববোধ করি। এটা আমার হৃদয়। কবিরহাটের মানুষ ভোট দিয়েছে। আওয়ামী লীগের সিদ্ধান্ত কী হবে আমি জানি না। তবে যদি আপনারা চান। আমি নোয়াখালী-৪ ও নোয়াখালী- ৫ দুই আসন থেকে নমিনেশন চাইব। জননেত্রী শেখ হাসিনা উনি সিদ্ধান্ত দেবেন। আপনারা যদি আমাকে নমিনেশন নেওয়ার জন্য অনুমতি দেন তাহলে হাত তুলে দেখান।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনিতো ধরে রাখতে পারেন নাই। আপনার আপন ভাই তার কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন। আমাকে বাদ দেন নাই। নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আর কত বহিষ্কার করবেন।’

এমপি একরাম আরও বলেন, ‘কবিরহাটের মানুষ আমাকে নেতা বানিয়েছে। আমার কী অপরাধ। আমাকে এভাবে অপমানজনকভাবে সরানো হলো। আমি ২৬টা খুন করেছি, আমার ছেলে অস্ত্র নিয়ে চলে; কে এটা বলছে আমি বলতে চাই না। এ দেশে বিচার নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জিহান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড