,

বিয়েতে ‘চমক’ দেখালেন রণবীর-আলিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। মিস ভাট থেকে মিসেস কাপুর হলেন আলিয়া। অনেকদিন ঢাক ঢাক গুড় গুড়ের পর এই জুটি অবশ্য রাখডাক না রেখেই সাতপাঁকে বাঁধা পড়েছেন। তবে চমক ছিল তাদের বিয়ের সাজে।

গতকাল বৃহস্পতিবার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেত্রী। সদ্য নিজের ব্যাচেলর জীবনের ইতি টানা রণবীর-আলিয়া ভাটের বিয়েও তার বাইরে নয়।

সম্প্রতি বলিউডে যতগুলো বিয়ে হয়েছে, সবগুলোতেই বিয়ের দিন কনে বেছে নিয়েছেন লেহেঙ্গা। তবে লাল, গোলাপি, কমলা লেহেঙ্গার বদলে হাতে রাঙানো আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। গোটাপাট্টির কারুকাজের বদলে শাড়িতে এবং হাতে বোনা টিস্যু ওড়নায় ছিল সোনালি জড়ি এবং চুমকির কাজ। আলিয়ার চুলের সাজও ছিল অন্যরকম। বিয়ের দিন কনেরা সাধারণত চুল বেঁধে রাখলেও আলিয়া সেই প্রথা ভেঙে চুল রেখেছিলেন খোলা।

বেল ফুল আর জিপসি দিয়ে তৈরি তাদের বরমালাও ছিল অন্যরকম। আলিয়ার হাতে মেহন্দিও ছিল ছিমছাম। আলিয়ার সঙ্গে মিলিয়ে একই রঙের শেরোয়ানি পরেছিলেন রণবীর। বর-কনে একটু ছিমছাম অভিজাত সাজ চেয়েছিলেন বিয়ের জন্য। আলিয়া-রণবীরেরও পোশাকশিল্পী ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রিয় সব্যসাচী মুখোপাধ্যায়ই।

বিয়ের ভেন্যুতেও চমক দেখিয়েছেন এই জুটি। অনেকদিন পরে বলিউডের কোনো চর্চিত যুগল ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতারা হোটেলের বদলে বিয়ে সারলেন মুম্বাইয়ে নিজেদের বাড়িতে। আলিয়া ভাট বিয়ের ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, যে জায়গায় গত পাঁচ বছর তারা অসংখ্য মুহূর্ত কাটিয়েছেন, ঠিক সেই জায়গাতেই বিয়ে সারলেন তারা-তাদের প্রিয় বারান্দায়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের