,

বান্দরবান বিশ্ববিদ্যালয় ও লুম্বিনি লিমিটেডের সঙ্গে আইইউবির চুক্তি

news-image

অনলাইন ডেস্ক : বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের সঙ্গে ভাষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। গত বুধবার বান্দরবান জেলা সদরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আইইউবির উপাচার্য তানভীর হাসান, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ ইমাম আলী এবং লুম্বিনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন লুম্বিনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররফ খান।

আইইউবি এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মধ্যে হওয়া চুক্তিতে উল্লেখ করা হয় পার্বত্য তিন জেলার বিভিন্ন নৃগোষ্ঠীর লুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে আইইউবির সেন্টার ফর এনডেনজারড অ্যান্ড লস্ট ল্যাংগুয়েজেসের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে বান্দরবান বিশ্ববিদ্যালয়। সেন্টার ফর এনডেনজারড ল্যাংগুয়েজেস আইইউবির সাশিন সেন্টার ফর মাল্টিলিংগুয়াল এক্সেলেন্স-এর অন্তর্গত একটি স্বতন্ত্র বিভাগ। পাশাপাশি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও সহযোগিতা করবে আইইউবি।

অন্যদিকে, বান্দরবানভিত্তিক তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দুজন বাছাইকৃত নারী শিক্ষার্থী প্রতি বছর দুটি করে সেমিস্টার ঢাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবেন। তাদের মধ্যে অন্তত একজন শিক্ষার্থী হবেন কোনো একটি নৃগোষ্ঠীর সদস্য। ২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে এ কার্যক্রম চলবে পরবর্তী চার বছর। এ ছাড়াও প্রতি বছর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দুজন করে শিক্ষার্থী লুম্বিনি লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এ খাতে প্রতিবছর প্রতি শিক্ষার্থীর জন্য আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অনুদান দেবে লুম্বিনি লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের