করোনাভাইরাস : ৫৯ জেলায় নতুন রোগী নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে টানা চারদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে, দেশের ৫৯ জেলায় গত চব্বিশ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল পর্যন্ত ৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। আগেরদিন এই হার ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ। নতুন রোগীদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জন হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জন অপরিবর্তিত রয়েছে।

চব্বিশ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে ২০ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান