বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাটে সরকারি ৬৬৭ বস্তা চাল উদ্ধার, দুই ব্যবসায়ী আটক

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল উদ্ধার করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাটের কাঁকড়ামারী বাজারে দুই ব্যবসায়ীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

পুলিশ কাঁকড়ামারী বাজারের ‘মেম্বার চাউল আড়ত’ থেকে ৩৬০ বস্তা এবং পাশের ‘বিলাল খাদ্য ভান্ডার’ থেকে ৩০৭ বস্তা চাল জব্দ করে। এ সময় আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিলাল খাদ্য ভান্ডারের মালিক সমশের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ট্রাকও জব্দ করা হয়।

অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী পুলিশকে জানান, তারা বাঘা খাদ্য গুদামের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ২০ টন চাল কেনেন। তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার বলেন, এসব চাল বাঘা খাদ্যগুদামের নয়। অন্য কোনো জায়গার হতে পারে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, বাঘা খাদ্যগুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারি চাল চারঘাটে আসার খবরে তারা অভিযান চালান। অভিযানের সময় চালের সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করা হচ্ছিল। এ ঘটনায় মামলা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু