,

রূপপুর প্রকল্প এলাকায় নিজ কক্ষে বেলারুশ নাগরিকের লাশ

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে এক বেলারুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চর সাহাপুর নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনে নিজ কক্ষে তার লাশ পাওয়া যায়। বেলারুশ ওই নাগরিকের নাম ইভানু মাকসিম (৫১)। তিনি প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে থাকতেন মাকসিম। আজ সকাল ৭টার দিকে পাশের ফ্ল্যাটের একজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান।

গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল জানান, তারা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে। তিনি অজ্ঞান অবস্থায় বিছানার ওপর পড়েছিলেন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তার মরদেহ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ