,

নাম ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন’, এক বার্গারের দাম ২১ লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশেই বার্গার জনপ্রিয় খাবার। বাংলাদেশেও এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে এটি। কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দামি বার্গারের নাম কী, তার দাম কত?। পৃথিবীর সবচেয়ে দামি বার্গারের মূল্য ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২১ লাখেরও বেশি।

আমেরিকার একটি বেসবল দলের পক্ষ থেকে বার করা হয়েছে এই বার্গার। আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় খেলা বেসবল, আর এ খেলার বেশ পরিচিত এক দল আটলান্টা ব্রেভস। সম্প্রতি ‘ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা উপলক্ষে তারা এই বিশেষ বার্গারটি বানিয়েছে ভক্তদের জন্য। নাম রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বার্গার’। দলের স্মারক হিসেবে একটি ওয়ার্ল্ড সিরিজ নামাঙ্কিত আংটি এবং এই বার্গারটি একসঙ্গে বিক্রি করা হচ্ছে ২৫ হাজার ডলারে।

কিন্তু কী দিয়ে তৈরি এই বার্গার? জানা যায়- এই বার্গারে থাকছে ২২৭ গ্রাম ওয়াগু মাংস। এটি পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস। সঙ্গে থাকছে ব্রিয়শ নামক এক বিশেষ ধরনের পাউরুটি। এ ছাড়াও এতে রয়েছে প্যান ফ্রায়েড ডিম, লবস্টারের ভাজা লেজ ও ফোয়া গ্রা নামক এক খাবার। এই ফোয়া গ্রা খাবারটি ফ্রান্সে এক ধরনের বিশেষ হাঁসের মেটে থেকে তৈরি হয়। সঙ্গে রয়েছে হরেক রকমের চিজ ও সস।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের