শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নয়, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অস্ত্র না পাঠাতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে রাশিয়া। রাশিয়ার চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ করার পাশাপাশি হুশিয়ারি দেওয়া হয়েছে। যেন তারা ইউক্রেনে আর অস্ত্র না পাঠায়। চিঠিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, যদি অস্ত্র পাঠানো অব্যহত রাখেন তাহলে ভাবতেও পারবেন না এর পরবর্তী পরিণতি কি হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোষ্ট এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র নতুন করে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে ওই চিঠি পাঠায়। তবে রাশিয়ার এমন হুমকির পরও যুক্তরাষ্ট্র পিছপা হয়নি। তারা ইউক্রেনে অস্ত্র সহায়তা অব্যহত রাখার ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রথমতবারের মতো ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি এমআই-১৭ হেলিক্প্টার, ১৮টি ১৫৫ মিলিমিটার কামান ও ৩০০টি ড্রোন।

বিশেষজ্ঞদের ভাষ্য, রাশিয়া এ চিঠির মাধ্যমে বুঝিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র সহায়তার বিষয়টি নিয়ে আরও আগ্রাসী হবে। গত বুধবার রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেনে কোনো অস্ত্র ঢোকা মাত্র সেটিতে তারা হামলা করবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা