বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম-কাতলার রসা

news-image

নিউজ ডেস্ক : বাঙালির ভূরিভোজ কিন্তু মাছ ছাড়া অসম্পূর্ণ। রান্না করতে পারেন ভিন্ন স্বাদের আম-কাতলা রসা। সহজলভ্য উপকরণ ও কম সময়ের মধ্যেই রান্না করে ফেলা যায় আম কাতলার এই রেসিপি। খেতেও দারুণ। এটি হয়ে উঠতে পারে আপনার বাড়ির সবচেয়ে প্রিয় পদ। চলুন জেনে নিই কিভাবে রান্না করা যায় রেসিপিটি।

আম-কাতলার রসা রান্না করতে যা যা লাগবে-

কাতলা মাছ ৫০০ গ্রাম

কাঁচা আম ১টা

কাঁচা মরিচ ৪-৫টা

কালোজিরে ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

সর্ষেবাটা ২ টেবিল চামচ

নুন ও চিনি স্বাদমতো

সর্ষের তেল ১ কাপ

যেভাবে তৈরি করবেন

কড়াইতে তেল গরম করে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো হালকা করে ভেজে নিন। এবার মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই কালোজিরে ও কাঁচা মরিচ ফোঁড়ন দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন। স্বাদমতো লবণ, হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এবার সামান্য পানি দিয়ে কড়াই ঢেকে দিন। আম সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুটে নিন। এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে দিন। স্বাদমতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। এরপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম কাতলার রসা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা