,

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীতে এই টিকিট বিক্রি শুরু হয়।

২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিট বিক্রি চলছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে যাত্রীদের খুব বেশি ভিড় দেখা যায়নি।

টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঢাকার সব টার্মিনাল ও কাউন্টারগুলো থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।

গাবতলী, সায়েদাবাস, কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড