রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ৬৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় ৬৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।

জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী