বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে মেগির আঘাতে ১২৩ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে নতুন করে মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে যায়। কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় মরদেহগুলো পাওয়া গেছে।

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে রয়টার্স ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হয়। এতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে দেশটির হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। এই কাজে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীকে। হঠাৎ বন্যায় আটকে পড়া লোকজন উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গাছপালা। রাস্তা-ঘাট কর্দমাক্ত হওয়ায় চলাচল করা যাচ্ছে না। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা