,

দৃষ্টিহীন চালকের রেকর্ড

news-image

নিউজ ডেস্ক : ড্যান পারকার কার রেসিংয়ের পেশাদার খেলোয়াড়। তবে এখন চোখে দেখতে পান না তিনি। এক দশক আগে কার রেসিংয়ে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান ড্যান। তবে চোখের আঁধার তাকে দমাতে পারেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে স্পেসপোর্ট আমেরিকা নামের কার

রেসিংয়ে অংশ নিয়েছিলেন ড্যান পারকার। সেখানে গাড়িতে গতি তুলে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।

প্রতিযোগিতায় অংশ নিতে ড্যানের জন্য বিশেষ একটি গাড়ি তৈরি করা হয়েছিল। ওই গাড়িতে ঘণ্টায় ২১১ দশমিক শূন্য ৪৩ মাইল গতি তোলেন তিনি। ড্যান পারকারের আগে দৃষ্টিশক্তিহীন কোনো ব্যক্তি রেসিং ট্র্যাকে গাড়ি চালিয়ে এত বেশি গতি তুলতে পারেননি। এর আগের রেকর্ডটি ছিল ঘণ্টায় ২০০ দশমিক ৫১ মাইলের। সর্বোচ্চ গতির নতুন রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ড্যান। পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি।

এক দশক আগে যেদিন রেসিং ট্র্যাকে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন ড্যান, ১০ বছর পর ঠিক সেদিনই সর্বোচ্চ গতিতে রেসিং কার চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড গড়তে তার জন্য বানানো বিশেষ গাড়িটি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির কণ্ঠনিয়ন্ত্রিত ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ডসে’র দৃষ্টিশক্তিহীন ব্যক্তিদের গাড়ি চালানোর চ্যালেঞ্জ মোকাবিলার প্রকল্পের অংশ হিসেবে ড্যান বিশ্ব রেকর্ড গড়তে রেসিং ট্র্যাকে নেমেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড