শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হতে হবে : ড. শিরীন শারমিন চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সহযাত্রী হতে হবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার তার সংসদ ভবন কার্যালয়ে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বৈশ্বিক মহামারী কোভিডকালীন দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রণোদনা প্রদান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছেন। তিনি বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা, এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়নের ক্ষেত্রে মানসিক দৈন্যতা কাটিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ বইয়ের সম্পাদক শামীম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম অহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা