রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরিপোল নিয়ে পাল্টাপাল্টি দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বন্দরগরী মরিপোল নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে ইউক্রেন ও রাশিয়া। রাশিয়া বলছে, অবরুদ্ধ নগরীতে এক হাজারের বেশি ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে। কিন্তু রাশিয়ার এই দাবি অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা দাবি করেছেন, এখনো শহরটিতে তাদের সেনারা লড়াই করছে এবং নৌসেনাদের আরও একটি ইউনিট যুদ্ধে যোগ দিয়েছে। খবর বিবিসি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই মরিপোলে বোমা হামলা শুরু করে। শহরটির মেয়র জানিয়েছে, এখন পর্যন্ত বিধ্বস্ত মরিপোলে ২১ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমনকি এখনো এক লাখ লোক অবরুদ্ধ শহরটি ছেড়ে আসার অপেক্ষায় রয়েছেন। এদিকে গতকাল বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মরিপোল শহরে ইউক্রেনের সামরিক বাহিনীর ৩৬তম মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ জন সেনাসদস্য স্বেচ্ছায় তাদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আন্তর্জাতিক রাজনীতিবিষয়ক প্রভাষক আগলায়া স্নেতকোভ বলেছেন, গত কয়েক সপ্তাহ থেকে আজভ যোদ্ধা ও নৌসেনারা রুশ সেনাদের মোকাবিলা করে আসছিল। চাপের মুখে মেরিন সেনারা যদি আত্মসমর্পণ করে তা হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, সেখানে থাকা ইউক্রেনের সেনাদের কাছে খাদ্য-পানি ও গোলাবারুদ নেই। এমন পরিস্থিতিতে তাদের কাছে দুটি পথ থাকার কথা একটি হলো মৃত্যু, আরেকটি আত্মসমর্পণ। কিন্তু এটি যদি সত্যিই হয়ে থাকে তা হলে এসব আজভ যোদ্ধাদের করুণ পরিণতি দেখতে হবে।

সামরিক অভিযানরত রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ফসফরাস বোমা ফেলছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত মঙ্গলবার পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ অভিযোগ জানানোর পাশাপাশি জেলেনস্কি আরও বলেন, হামলার ক্ষেত্রে সন্ত্রাসীরা যেসব কৌশল ব্যবহার করে, ইউক্রেনের সাধারণ বেসামরিক লোকজনকে দমন করতে সেসব কৌশলের আশ্রয় নিচ্ছে রুশ বাহিনী। তবে বোমাবিষয়ক যে অভিযোগ তিনি তুলেছেন, তার সপক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ সঠিক কিনা- তা যাচাই করতে পারেনি রয়টার্সও।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে এমন আগ্রাসন শুরু করে। ইতোমধ্যে রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী