,

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে আজমপুরের রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন।

নিহতরা হলেন- অনিক (১৮), তার ফুফু হনুফা বেগম (৪০) ও মোটরসাইকেল চালক এনামুল। তাদের মধ্যে হনুফা ও এনামুল মারা যান ঘটনাস্থলেই। আর অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী। তারা থাকেন রায়েরবাজার। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে অনিকের অসুস্থ বাবা ইয়াকুবকে দেখতে গাজীপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড