,

দুধ ভর্তি ড্রামে লুকানো ছিল ফেনসিডিল

news-image

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মহিষভাঙ্গা মোড়ে একটি নীল রঙের প্লাস্টিক ড্রাম নিয়ে ঢাকাগামী বাসের অপেক্ষায় ছিলেন এক তরুণ। এটা গতকাল মঙ্গলবার রাত ১১টার ঘটনা।

সাদা পোশাকে থাকা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারেক ওই তরুণের কাছে জানতে চাইলেন, ‘ড্রামে কী আছে।’ উত্তরে তরুণ বললেন, ‘গরুর দুধ রয়েছে, ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে।’

৫০ লিটার ধারণক্ষমতার ওই ড্রামটি খুলে সত্যি সত্যি দুধ দেখতে পায় পুলিশ সদস্যরা। যদিও তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, ড্রামে মাদক রয়েছে। পরে দুধে হাত চুবিয়ে একে একে বের করে আনা হয় ১৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল।

পুলিশ ওই ফেনসিডিল জব্দ করে ও তরুণকে আটক করে। আটক ওই তরুণের নাম জয় আলী ওরফে বাদশা (২৫)। তিনি রাজশাহীর চারঘাটের বাকড়া বাজার এলাকার বাসিন্দা।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল বারেক, এএসআই মো. আসাদুজ্জামান ও সজীব কুমার রায় এ অভিযান পরিচালনা করেন। আটক বাদশা নাটোরের লালপুরের গোপালপুর এলাকা থেকে ফেনসিডিল নিয়ে অভিনব কায়দায় ঢাকায় বিক্রির জন্য যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ