রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে পাতে রাখুন ইলিশ পোলাও

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির একবেলাও চলে না। আর পহেলা বৈশাখ এলে তো কথায় নেই। এদিন ইলিশ পানতা খেয়ে বর্ষবরণ করেন সবাই।

এবার না হয় বর্ষবরণে ইলিশ পোলাওয়ের স্বাদ নিন। খুব সহজেই এটি ঘরে তৈরি করে নেওয়া যায়। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ১টি
২. তেল পরিমাণমতো
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ

৬. পানি পরিমাণমতো
৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৮. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
৯. মরিচ গুঁড়া আধা চা চামচ
১০. কাঁচা মরিচ ৪-৫টি
১১. লবণ স্বাদমতো
১২. ঘি ২ টেবিল চামচ
১৩. টকদই ১ কাপ
১৪. নারকেলের দুধ ১ কাপ
১৫. পেঁয়াজ বেরেস্তা সামান্য
১৬. আদার রস ২ চা চামচ
১৭. মাছের মাথার স্টক পরিমাণমতো
১৮. পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
১৯. গুঁড়া দুধ ৩ টেবিল চামচ ও
২০. চিনি সামান্য।

পদ্ধতি

প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা করে ভাজুন। এরপর আদা বাটা, রসুন বাটা, পানি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ বাটা, মরিচের গুঁড়া, লবণ, ঘি, ইলিশ মাছ, টকদই ও নারকেলের দুধ একে একে মিশিয়ে গ্রেভি তৈরি করুন।

এবার আরেকটি প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা, আদার রস, মাছের মাথার স্টক, লবণ, গ্রেভি, চাল, গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা, ভাজা ইলিশ মাছ, চিনি ও কাঁচা মরিচ ৭-৮ মিনিট দমে রেখে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। এবার গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী