১ ওভারে ৬ উইকেট, ক্রিকেট বিশ্বে তোলপাড়

news-image

স্পোর্টস ডেস্ক : এক ওভারে ৬ বলের মধ্যে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড রয়েছে ক্রিকেট বিশ্বে! অন্তত ৬ বলে ৬ উইকেট পড়ার তো রেকর্ড নেই। এবার দেখা গেলো, ৬ বলে ৬টি উইকেট পড়ার ঘটনা। ঘটনাটি ঘটেছে নেপালের ক্লাব ক্রিকেটে।

১১ এপ্রিল সোমবার নেপালের ক্লাব ক্রিকেটে ঘটে এই ঐতিহাসিক ঘটনা। টুর্নামেন্টটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। ক্রিকেটের ইতিহাসে এর আগে দেখা গিয়েছিল এক ওভারের ছয় বলে ছয় ছক্কার মারার ঘটনা।

এবার দেখা গেল ভিন্ন ঘটনা। এক ওভারে ৬ উইকেট পড়ার ঘটনা ঘটলো। যেখানে একটি রান আউট বাদ দিয়ে ৫ বলে পাঁচটি উইকেট নিলেন বোলার। ইএসপিএন ক্রিকইনফোও এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

৬ উইকেট নেয়ার এই ঘটনা ঘটেছে নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ।

দিল্লির বিরুদ্ধে ম্যাচে ডিসমিসালের এই রেকর্ড গড়লেন মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং। প্রথমে ব্যাট করতে নামা দিল্লির ক্লাবটির ২০তম ওভারে এই কীর্তি গড়েন বিরানদিপ।

বিরানদিপ সিং যখন ২০তম ওভার বল করতে আসেন, তখন দিল্লির রান ছিল ৩ উইকেটে ১৩০। আর যখন ওভার শেষ করেন দিল্লি স্কোরবোর্ডে তখন ছিল ৯ উইকেটে ১৩২ রান।

ম্যাচের প্রথম বলটি ওয়াইড করেন বিরানদিপ সিং। এরপরে তার বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এম পাঠাক। পরের বলে ব্যাটার দু’রান নিতে গিয়ে রান আউট হন। তৃতীয় বল ব্যাটরের লেগ স্ট্যাম্প উড়িয়ে দন বিরানদিপ। তিন বলে তখন তিন উইকেট পড়ে গেছে।

চতুর্থ বলে প্রতিপক্ষ ব্যাটরকে বোল্ড করলেন তিনি। পঞ্চম বলে জে সিঙ্ঘালকে নিজের হাতেই রিটার্ন ক্যাচ দেয়ান। এর ফলে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন বিরানদিপ। পাকিস্তানের শহিদ আফ্রিদির মতো তাকে সেলিব্রেশন করতেও দেখা যায়।
ইনিংসের শেষ বলে ৯ম ব্যাটারকে আউট করে নিজের ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বীরানদিপ। এরই সঙ্গে বাইশ গজে ইতিহাস তৈরি করে ফেলেন। ৬ বলে তুলে নেন ৬টি উইকেট। ৫টি থাকলো তার নিজের দখলে। একটি হলো রানআউট।

https://youtu.be/AOQSsUlSBEs

১৫ বল বাকি থাকতে ম্যাচটি সাত উইকেটের ব্যবধানে জিতে নেয় মালয়েশিয়া ক্লাব একাদশ। দিল্লির স্কোর ছিল ২০ ওভারে ৯ উইকেটে ১৩২। জবাবে ১৭.৩ ওভারে মালয়েশিয়া ক্লাব একাদশ ৩ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। নিঃসন্দেহে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরানদিপ। বল হাতে ২ ওভারে ৯ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার পর তিনি ব্যাট হাতেও ১৯ বলে ৩৩ রান করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান