,

‘প্রজাপতি মন’ নিয়ে আসছেন তিন্নি

news-image

বিনোদন প্রতিবেদক : একদিন বাদেই শুরু হতে যাচ্ছে বাংলা নববর্ষ। আর বিশেষ এই দিন অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষ্যে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সেরাকন্ঠ’খ্যাত শিল্পী কানিজ খাদিজা তিন্নি। গানের শিরোনাম ‘প্রজাপতি মন’ । শেখ নজরুলের কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন তিন্নি নিজেই। এটি নির্মাণ করেছেন ফিদেল নাঈম।

কানিজ খাদিজা তিন্নি বলেন, আমরা সবাই প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। গানটি আমার খুব পছন্দের কারণ এই গানে প্রকৃতির প্রতি নিজের ভালো লাগার কথা উঠে এসেছে। ফুল,পাখি, প্রজাপতি এসবের প্রতি অনুভূতিটাই দেখানো হয়েছে এখানে। আশা করছি শ্রোতাদর্শকরা পছন্দ করবেন।

 

বুধবার (১৩ এপ্রিল) গান ভিডিওটি এইচ এম ভয়েস ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

তিন্নি জানান, তার নতুন দুটি গান প্রস্তত হয়ে আছে, আসছে ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও নিশ্চিত নন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের মেয়ে তিন্নি এখন সেন্ট্রাল উইমেন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক করছেন। এরইমধ্যে তিনি গানের জন্য জাতীয় পর্যায়ে পুরস্কৃতও হয়েছেন। ২০১৫ও ’১৬ সালে বঙ্গবন্ধু শিশু একাডেমি থেকে নজরুল গানের জন্য দুইটি গোল্ড মেডেল ও রৌপ্য পেয়েছেন তিনি। এছাড়াও ২০২০ সালে দেশের গানের জন্য নবাগত সঙ্গীতশিল্পী হিসেবে চ্যানেল আই কর্তৃক শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিন্নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড