শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের উপর কথায় কথায় রাগ নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

news-image

নিউজ ডেস্ক : ব্যক্তি বিশেষে রাগ প্রকাশের ধরন আলাদা হয়। কেউ রেগে গেলে কিছু ক্ষণের মধ্যেই ঠাণ্ডা হয়ে যান। আবার অনেকেই রেগে গেলে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। অনেক ক্ষেত্রেই রাগের বহিঃপ্রকাশ ঘটে সন্তানের সামনে। রাগের মাথায় সন্তানের গায়ে হাতও উঠিয়ে ফেলেন অনেকে। কী করে তখন রাগ নিয়ন্ত্রণ করবেন?

নিজেদের ছোটবেলায় আমরা কমবেশি সকলেই মায়ের কাছে মার খেয়েছি। প্রথমে খানিকটা রাগ হলেও কিছুক্ষণের মধ্যেই সেই রাগ কমে যেত। তবে এখনকার শিশুদের ক্ষেত্রে এমনটা হয় না। তাদের মনে আঘাত লাগলে দীর্ঘদিন ধরে তারা সেই রাগ পুষে রাখে। তাই বলে সন্তান অহেতুক কোনো বায়না করলে কী সব মেনে নিতে হবে?

অনেক ক্ষণ ধরে বোঝানোর পরও সন্তান কিছুতেই বুঝতে না চাইলে রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু সেটা যেন মাত্রারিক্ত না হয় সেটা মাথায় রাখা উচিৎ। তাই সন্তানের উপর রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় অবলম্বন করা যেতে পারে।

১) রাগ হলে সন্তানের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে অন্য ঘরে চলে যেতে পারেন। এতে সন্তানের উপর কোনও রকম আঘাত করা থেকে নিজেকে আটকাতে পারেন।

২) আলাাদা ঘরে গিয়ে ঠান্ডা মাথায় কিছু ক্ষণ ভাবুন। কী কারণে আপনি রেগে যাচ্ছেন, সে বিষয়ে মাথা না ঘামিয়ে কী ভাবে সমস্যার সমাধান হবে, তা নিয়ে মনোযোগী হোন। প্রয়োজনে চোখে-মুখে পানি দিন।

৩) যোগাসন করলেও রাগ নিয়ন্ত্রণে থাকে। আর ধৈর্য বৃদ্ধি পায়। রোজ নিয়ম করে ধ্যান করুন খানিকটা সময়। আপনার রাগ কমবেই।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা