,

১০ দিন ধ্যানে ছিলেন শুভ

news-image

বিনোদন প্রতিবেদক : নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে গত ১০ দিন বিপাসনা মেডিটেশনে (ধ্যানে) ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক নিজেই। জানিয়েছেন, টানা ১০ দিনের এই ধ্যানে থাকা আজই শেষ হয়েছে তার।

এক ভিডিওবার্তায় শুভ বলেন, ‘গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব” নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন আমার মায়ের একটা সার্জারি নিয়ে…। আমি সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম। বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…।’

তিনি আরও বলেন, ‘যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন…।’

ভিডিওতে শুভ নেপালের সেই বিপাসনা মেডিটেশন সেন্টার ঘুরে দেখিয়ে জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ মঙ্গলবার। তবে নেপালে আরও দুদিন অবস্থান করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড