,

গরমে বৈশাখের যেমন সাজে সারাদিন কাটবে আরামে

news-image

নিউজ ডেস্ক : চলে এলো বাংলা নববর্ষ। বছরকে বরণ করে নিতে চলছে প্রস্তুত। সেই সাথে গ্রীষ্মের প্রচণ্ড গরম। এদিকে আবার চলছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। তাই এই গরমে সারাদিন রোজা রেখে কেমন সাজে সাজাবেন নিজেকে, কেমন করে সাজলে আরামেই কাটবে সারাদিন? চলুন জেনে নেয়া যাক রোজা আর গরমে বৈশাখের সাজ কেমন রাখা যায়-

|আরো খবর
দুপুরের মধ্যে শেষ করতে হবে বর্ষবরণ অনুষ্ঠান
ওয়েব-এর উদ্যগে বৈশাখী মেলা শুরু
গরমে যেসব পোশাক হবে আরামদায়ক
পোশাক

গরমে পোশাক হওয়া চাই আরামদায়ক। যেহেতু নববর্ষে মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করেন। তাই মেয়েরা সুতি শাড়ি এবং ছেলেরা বেঁছে নিতে পারেন সুতি পাঞ্জাবি। এছাড়া জিন্স এর সাথে ছেলে মেয়েরা উভয়ই বেঁছে নিতে পারেন সুতি কাজ করা স্টাইলিশ ফতুয়া। এছাড়া লিলেন কাপড় বেশ কমফোর্টেবল, তাই বানিয়ে নিতে পারেন লিলেন কাপড় দিয়ে সুন্দর গাউন। যা আপনাকে সারাদিন দেবে আরাম।

চুলের সাজ

গরম থেকে বাঁচতে চুল বেঁধে রাখুন। খোঁপা, বেনি, পনিটেইল করে স্টাইলিশভাবে বেঁধে নিতে পারেন চুল। সাথে গেঁথে নিতে পারেন পোশাকের সাথে মানানসই একটি ফুল। এতে অনেক বেশি সুন্দর ও সতেজ লাগবে।

মেকআপ

মেকআপ এর জন্য ত্বকের ধরণ অনুযায়ী বেঁছে নিতে পারেন ভালো মানের ফাউনডেশন। মেকআপ করার পর গালের পাশে করে নিতে পারেন কনটুরিং। এরপর ভালোভাবে মেকআপ সেট করার জন্য লাগিয়ে নিতে হবে সেটিং পাউডার এবং ভালো মানের সেটিং স্প্রে। ফলে সারাদিন বাইরে থাকলেও আপনার মেকআপ থাকবে একদম পারফেক্ট।

চোখের সাজ

চোখের সাজটা যত হালকা হবে ততই আপনার সাজটা দিনের বেলা ফুটে ওঠবে। তাই ড্রেসের সাথে ম্যাচিং করে হালকা আইশ্যাডো ব্যবহার করে নিতে পারেন। তবে আইশ্যাডো ব্যবহার না করলেও ব্যবহার করে নিতে পারেন আইলাইনার অথবা কাজল। যা হালকার মধ্যেই আপনার সাজ ফুটিয়ে তুলবে। ঠোঁটের সাজ

মেকআপটা যেহেতু হালকা হবে সেহেতু গাঢ় রঙের লিপস্টিক সুন্দর মানাবে। তাই মেরুন, গোলাপি, ওয়াইন, লাল কিংবা জামার সাথে মিলিয়ে পছন্দের যেকোনো শেডের লিপস্টিক পরতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান