,

লকডাউনে পার্টি: জরিমানার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন চলাকালে পার্টি করায় জরিমানার মুখে পড়তে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী রিশি সুনাক। জরিমানা গুনতে হবে বরিসের স্ত্রী ক্যারি জনসনকেও। মঙ্গলবার (১২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, উপরোক্ত তিনজনের কাছে এরই মধ্যে জরিমানার নোটিশ পৌঁছে গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে, গোটা যুক্তরাজ্যে কোভিড লকডাউন চলার সময় ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলে বেআইনি পার্টি করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল গত বছর, তার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে।

পুলিশ জানিয়েছে, ওই পার্টি ইস্যুতে অন্তত ৫০ জনকে জরিমানা করা হয়েছে। সেদিন বরিস জনসন ও রিশি সুনাক তাদেরই সরকারের তৈরি আইন লঙ্ঘন করে জনসমাগমে যোগ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড