ধর্মের টানে অভিনয় ছাড়লেন ঈশিকা খান

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি নাটকের জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। কাজ করেছেন বহু বিজ্ঞাপন আর উপস্থাপনায়। পেয়েছিলেন দর্শকপ্রিয়তাও। কিন্তু বিয়ের পর এসব ছেড়ে পাড়ি দেন লন্ডনে। সেখানে পেতেছেন সংসার।

অনেকের ধারণা ছিল, দেশে ফিরলে অন্য শিল্পীদের মতো কাজ করবেন তিনি। কিন্তু না, সেই ধারণা পাল্টে গেল তার ইনস্টাগ্রাম দেখে। তিনি দেশে ফিরলেও তাকে পাওয়া যাবে না আর অভিনয়ে। কারণ ঈশিকা এখন ধর্মীয় আচার-আচরণে তার জীবন পরিচালিত করতে চান।

ঈশিকার ফেসবুক ও ইনস্টাগ্রাম গেটে দেখা যায়, তার অধিকাংশ ছবিই হিজাব ও বোরকা পরা। সেই ছবি ঘাঁটতে গিয়ে পাওয়া যায় পুরোনো একটি বক্তব্য। ২০২১ সালের ৮ অক্টোবর ইনস্টাগ্রামে তিনি দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

সেখানে ঈশিকা লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে আমি হিজাব পরা শুরু করেছি। এখন অনেক শান্তি অনুভব করছি। এটি আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত। আমি সত্যিই মনে করি, আমি সঠিক সময়ে সঠিক কাজটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, শেষ অবধি এটা চালিয়ে যাবো।’

 

মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যারা এখনো মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য আমি মঙ্গল কামনা করছি। আমি আশা করি, আল্লাহ তাদের সব কাজে সাফল্য দেবেন এবং ইসলামের পথে আসতে সফল হবেন। আমার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য সমস্ত সাংবাদিকের ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন ঈশিকা। ২০১৬ সালে ব্যবসায়ী কায়সার খানকে বিয়ের করেন এই অভিনেত্রী। বিয়ের পরও অভিনয়ে দেখা গেছে তাকে। দেশে এসে মাঝে মধ্যেই বিভিন্ন নাটকের শুটিং করেছেন তিনি। বর্তমানে ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান