রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিলের পর এক হিন্দু যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যে যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে তাকে হেফজাতে নিয়েছে তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রাতে বিক্ষোভ ও হামলার খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম অবমাননা করে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। হিন্দু ওই যুবক ভিন্ন নামের এই ফেসবুক আইডি থেকে এসব পোস্ট দিচ্ছিলেন বলে সন্দেহ করেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, ফেব্রুয়ারি মাস থেকে ওই যুবক ভারতে ছিলেন। এক সপ্তাহ আগে তিনি এলাকায় ফিরলে ফেসবুকে দেওয়া আগের পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাতে মিছিল বের করেন স্থানীয় লোকজন। মিছিল থেকে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা করে ভাঙচুর করে এবং উঠানে থাকা খড়ের গাদায় আগুন দেয়। তবে ঘটনার সময় ওই যুবক বাড়িতে ছিলেন না।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী