,

অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে আবার শুভেচ্ছাদূত হলেন এই নায়িকা।

গতকার সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।’

অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, ‘তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন- বাপ্পি চৌধুরী। আর মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানের ‘ঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ সিনেমাগুলো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড